আদালত

স্কুলের ছাদ ধসে ছাত্রী নিহত, ক্ষতিপূরণ চেয়ে রিট

হাইকোর্ট
হাইকোর্ট

বরগুনার তালতলীতে সরকারি স্কুল ভবনের ছাদ ধসে ছাত্রী নিহতের ঘটনায় তার পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

এছাড়া ওই ঘটনায় আহতদের যথাযথ চিকিৎসা এবং তাদের প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ১০ লাখ টাকা করে দেয়ার আবেদন জানানো হয়েছে।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ুন কবির পল্লব রোববার এ রিট দায়ের করেন।

রিট আবেদনটি বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হতে পারে বলে জানিয়েছেন রিটকারী।

গতকাল -শনিবার বরগুনার তালতলী উপজেলার পাঁচ নম্বর ছোটবগী পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবনের ছাদ ধসে এক ছাত্রী নিহত হয় ও কয়েকজন আহত হয়।

পরে আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ