আদালত

ওয়াহেদ ম্যানশনের মালিকের দুই ছেলে ৭ দিনের রিমান্ডে

ওয়াহেদ ম্যানশন
ওয়াহেদ ম্যানশন

পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় আগুনের ঘটনায় দায়ের করা মামলায় ওয়াহেদ ম্যানশনের মালিকের দুই ছেলে মোহাম্মদ হাসান ও সোহেল ৭ দিনের রিমান্ডে।

সোমবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী রিমান্ডের আদেশ দেন। তবে মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পুলিশ পরিদর্শক মোরাদুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

আবেদনে বলা হয়, আবাসিক ভবন বাণিজ্যিক কাজের গুদাম হিসেবে ব্যবহার করলে প্রাণহানির আশঙ্কা থাকতে পারে। এটি জানার পরও আসামিরা ভবনটি গুদাম হিসেবে ভাড়া দেয়।

এদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ