আদালত

আমবাগানে রাসায়নিক ব্যবহার রোধে পুলিশ মোতায়েনের নির্দেশ

আমবাগানে রাসায়নিক ব্যবহার রোধে পুলিশ মোতায়েনের নির্দেশ
আমবাগানে রাসায়নিক ব্যবহার রোধে পুলিশ মোতায়েনের নির্দেশ

রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলের আমবাগানে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার রোধে আগামী ৭ দিনের মধ্যে পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছে।

পাশাপাশি ফলের বাজারে ও গুদামে রাসায়নিকের ব্যবহার বন্ধে একটি পর্যবেক্ষণ টিম গঠন করতেও সংশ্লিষ্ট প্রশাসনকে বলা হয়েছে।

পুলিশের আইজিপি, বিএসটিআই ও র্যাাবের মহাপরিচালককে এই আদেশ বাস্তবায়ন করে এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

আম বাগান রাসায়নিকমুক্ত করা সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।

পরে তিনি সাংবাদিকদের বলেন, মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে ২০১২ সালে হাইকোর্টে এ নিয়ে রিট করা হয়েছিল। পরে ওই রিটের শুনানি নিয়ে ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি হাইকোর্ট এক রায়ে আমবাগান রাসায়নিকমুক্ত করার বিষয়ে সাত দফা নির্দেশনা দেয়।

আমের মৌসুমে রাসায়নিক ব্যবহার বন্ধ এবং একটি পর্যবেক্ষণ টিম গঠন করতে বলা হয়েছিল। যার ধারাবাহিকতায় নতুন করে আমের মৌসুম আসায় তিনি হাইকোর্টে এক সম্পূরক আবেদন দিয়ে আদেশ চান। এরপর হাইকোর্ট পর্যবেক্ষণ টিম গঠনসহ আম বাগানে পুলিশ মোতায়েনের এই আদেশ দিয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ