আদালত

সোনাগাজীর মাদ্রাসার সেই অধ্যক্ষ সিরাজ ৭ দিনের রিমান্ডে

 সোনাগাজীর মাদ্রাসার সেই অধ্যক্ষ সিরাজ ৭ দিনের রিমান্ডে
সোনাগাজীর মাদ্রাসার সেই অধ্যক্ষ সিরাজ ৭ দিনের রিমান্ডে

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার মামলার প্রধান আসামি মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ-দৌল্লার সাত দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

একইসঙ্গে ওই মাদ্রাসার ইংরেজি বিভাগের শিক্ষক আফছার হোসেন ও এ ছাত্রীর সহপাঠী আরিফুর ইসলামকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত।

বুধবার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফত উদ্দিনের আদালত এই আদেশ দেন।

ফেনীর কোর্ট পরিদর্শক মো. জিলানী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার বিকালে এই মামলার এজাহারভুক্ত অপর চার আসামি নুর হোসেন, কেফায়েত উল্লাহ, আলাউদ্দিন ও শহীদুল ইসলামকে একই আদালত পাঁচ দিন করে রিমান্ড মঞ্জর করে।

এদিকে, এই মামলার অপর এজাহারভুক্ত আসামি জোবায়ের আহমেদকে বুধবার সকালে গ্রেপ্তার করা হয়। সোনাগাজী মডেল থানা পুলিশ তার সাত দিনের রিমান্ড আবেদন করে ফেনী আদালতে পাঠিয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি কামাল উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়াও ফেনীর সোনাগাজী থানার ওসি মোয়াজ্জেম হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। প্রত্যাহারের পর তাকে তাৎক্ষণিকভাবে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে। এছাড়া সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রীকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার মামলা তদন্তের জন্য পিবিআইতে স্থানান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার সকাল ৯টার দিকে আলিম আরবি প্রথম পত্র পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে যায় ওই ছাত্রী। এরপর কৌশলে তাকে পাশের ভবনের ছাদে ডেকে নেয়া হয়। সেখানে ৪/৫ জন বোরকা পরিহিত ব্যক্তি ওই ছাত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার শরীরের ৮৫ শতাংশ পুড়ে যায়। পরে ওই ছাত্রীকে উদ্ধার করে তার স্বজনরা প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ফেনী সদর হাসপাতালে পাঠান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। বর্তমানে ওই ছাত্রীকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ