আদালত

নুসরাত হত্যা: পৌর কাউন্সিলর মাকসুদ ৫ দিনের রিমান্ডে

 পৌর কাউন্সিলর মাকসুদ ৫ দিনের রিমান্ডে
পৌর কাউন্সিলর মাকসুদ ৫ দিনের রিমান্ডে

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা মামলায় গ্রেপ্তার সোনাগাজী পৌরসভার কাউন্সিলর মাকসুদ আলমকে জিজ্ঞাসাবাদে ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

সোমবার দুপুরে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সরাফ উদ্দিন আহমদ এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষ সোনাগাজী পৌরসভার কাউন্সিলর মাকসুদ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের মঞ্জুর করেছেন।

এ মামলার জিজ্ঞাসাবাদের জন্য ১২ জনকে রিমান্ডে নেয়া হয়েছে। এর মধ্যে দুজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

যাদেরকে রিমান্ডে দেয়া হয়েছে তারা হলেন: সিরাজ উদ্দৌলা ৭ দিন, জাবের আহম্মদ ৭দিন, নুর হোসেন ৫ দিন, মোকসেদ আলম ৫ দিন, জোবায়ের আহম্মদ ৫ দিন, জাবেদ হোসেন ৫ দিন, উম্মে সুলতানা পপি ৫ দিন, আরিফুল ইসলাম ৫ দিন, আফছার উদ্দিন ৫ দিন, আলাউদ্দিন ৫ দিন, হাফেজ কেফায়েত উল্যাহ ৫ দিন ও ছায়দুল ইসলাম ৫ দিন।

গত ৬ এপ্রিল আলিমের আরবি প্রথম পত্র পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে যায় নুসরাত। এরপর কৌশলে তাকে পাশের ভবনের ছাদে ডেকে নেয়া হয়। সেখানে বোরকা পরা ৪/৫ ব্যক্তি ওই ছাত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।

পরে ওই ছাত্রীকে উদ্ধার করে তার স্বজনরা প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ফেনী সদর হাসপাতালে পাঠান।

সেখান প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল নুসরাত মারা যায়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ