রংপুরে অষ্টম শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে উপ-সহকারি কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম মিলনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত ২ এর বিচারক রোকনুজ্জামান এ রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা ভুক্তভোগী স্কুলছাত্রীকে দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
২০০৫ সালের ৪ জুলাই রংপুরের বদরগঞ্জের রামনাথপুর গ্রামের অষ্টম শ্রেণীর ছাত্রীকে বাসায় নিয়ে হাত পা বেঁধে ধর্ষণ করে জাকিরুল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: