আদালত

কুষ্টিয়ায় ফলব্যবসায়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

কুষ্টিয়ায় ফলব্যবসায়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
কুষ্টিয়ায় ফলব্যবসায়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

কুষ্টিয়ায় রবিউল ইসলাম নামে এক ফলব্যবসায়ীকে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ডের দিয়েছে আদালত।

বুধবার সকালে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ হত্যা মামলার রায় ঘোষণা করেন।

বিচারে আসামি নূর আলমকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল। এছাড়া, এ মামলায় টিপু মন্ডল নামে আরেক আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

মামলার বিবরণীতে জানা গেছে, রবিউল ইসলাম ও নূরে আলম সম্পর্কে আপন খালাতো ভাই ছিলেন। তারা একটি ফলের দোকানে ব্যবসা করতেন। ২০১৭ সালের ২০ জুন কুষ্টিয়ার চৌড়হাঁস মোড়ে ফলের দোকানের পেছনে একটি ড্রামে ভেতর থেকে রবিউলের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের স্ত্রী বন্যা আক্তার বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ