নাশকতা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৮ নেতার জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তি করেছে আপিল বিভাগ।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ এ আদেশ দিয়েছে।
আপিল বিভাগের লিখিত আদেশ প্রকাশের পর জানা যাবে বিএনপি নেতাদের জামিন বহাল থাকবে কি-না।
একই সঙ্গে পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত আগাম জামিন দেয়ার সুযোগ আছে কি-না সে বিষয়টিও সুরাহা হবে।
গত বছরের ৩০ সেপ্টেম্বর রাজধানীর হাতিরঝিল থানায় বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলাটি করে পুলিশ।
গতবছর ৩ অক্টোবর পুলিশ রিপোর্ট দাখিলের আগ পর্যন্ত বিএনপি নেতাদের আগাম জামিন দেয় হাইকোর্ট। এ জামিনের বিরুদ্ধেই আপিল করে রাষ্ট্রপক্ষ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: