সাভারের আমিনবাজারে বিলামালিয়া ও বলিয়ারপুর মৌজার মধুমতি মডেল টাউন প্রকল্প আপিল বিভাগের রায়ে অবৈধই রয়েছে।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ বৃহস্পতিবার সকালে এ আদেশ দেয়।
সাত বছর আগের দেয়া রায়কেই বহাল রাখা হয়েছে। রায়টি পুনর্বিবেচনা চেয়ে মেট্রো মের্কাস ডেভেলপার্স লিমিটেড ও কয়েকজন প্লটমালিকের করা রিভিউ আবেদন খারিজ করে আপিল বিভাগ আদেশটি বহাল রেখেছে।
এ রায়ের ফলে, মধুমতি মডেল টাউন প্রকল্পের ভূমি আগের জলাশয়ের অবস্থায় ফিরিয়ে আনার যে নির্দেশ আপিল বিভাগ দিয়েছিলো তাও বহাল রয়েছে।
এরআগে, ২০১২ সালের ৭ আগস্ট আপিল বিভাগ মধুমতি প্রকল্প অবৈধ ঘোষণা করে রায় দেয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: