আদালত

বর্ধমান বিস্ফোরণ: ৩ রোহিঙ্গা ঢাকায় বিস্ফোরক মামলায় দণ্ডিত

  • বর্ধমান বিস্ফোরণ: ৩ রোহিঙ্গা ঢাকায় বিস্ফোরক মামলায় দণ্ডিত
    বর্ধমান বিস্ফোরণ: ৩ রোহিঙ্গা ঢাকায় বিস্ফোরক মামলায় দণ্ডিত
  • বর্ধমান বিস্ফোরণ: ৩ রোহিঙ্গা ঢাকায় বিস্ফোরক মামলায় দণ্ডিত
    বর্ধমান বিস্ফোরণ: ৩ রোহিঙ্গা ঢাকায় বিস্ফোরক মামলায় দণ্ডিত

ভারতের বর্ধমানে বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন তিন রোহিঙ্গা জঙ্গিকে ঢাকায় বিস্ফোরক আইনের একটি মামলায় দশ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

রোববার ঢাকার চার নম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. রবিউল আলম এ মামলার রায় ঘোষণা করেন।

এছাড়াও দশ বছরের সাজার রায়ের পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

জরিমানার টাকা দিতে না পারলে অনাদায়ে ছয় মাস জেলে কাটাতে হবে তাদের।

দণ্ডিত তিন আসামি হলো- মোহাম্মদ নূর হোসেন ওরফে রফিকুল ইসলাম, ইয়াসির আরাফাত এবং ওমর করিম।

২০১৪ সালের ৩০ নভেম্বর লালবাগের এতিমখানা রোড এলাকা থেকে দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। আসামিদের কাছ থেকে উদ্ধার করা হয় পাঁচটি ডেটনেটর, জেল-জাতীয় বিস্ফোরক পদার্থ। এ ঘটনায় ঢাকা মহানগর পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিটের এস আই রাইসুল ইসলাম বাদী হয়ে লালবাগ থানায় মামলা করেন।

এজাহারে বলা হয়, আসামিরা জিজ্ঞাসাবাদে জানান, নাশকতার জন্য তারা একত্র হয়েছিল। আবদুল মজিদ, সালামত উল্লাহ, কবির, মোহাম্মদ আলম, শফি উল্লাহ, খালেদ, সাদিক হোসেন ও আমজাদ তাদের সব ব্যাপারে সহযোগিতা করে থাকে। এসব লোকজন চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য এলাকার বাসিন্দা। গ্রেপ্তার দুই আসামি জানায়, তারা সবাই আরএসও, জিআরসি, এআরইউ ও ইসলামি জঙ্গি সংগঠনের সদস্য। যে বিস্ফোরক তাদের কাছে পাওয়া গেছে, তা দিয়ে বোমা বানানোর পরিকল্পনা ছিল তাদের। ভারতের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা আছে বলে জানা যায়।

তদন্ত শেষে ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের এসআই আবদুল কাদের মিয়া তিন রোহিঙ্গার বিরুদ্ধে ২০১৫ সালের ৩ মার্চ আদালতে অভিযোগপত্র দেন।

অভিযোগপত্রে বলা হয়, আসামিরা আন্তর্জাতিক ইসলামি উগ্রপন্থী সংগঠনের সহায়তায় বাংলাদেশে নাশকতা চালানোর পরিকল্পনা করার কথা স্বীকার করে। ভারতের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা আছে। আসামিদের কাছ থেকে পাওয়া বিস্ফোরক-জাতীয় পদার্থ উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, যা বড় ধরনের নাশকতামূলক কাজে ব্যবহার করা হয়ে থাকে।

পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে ২০১৫ সালের ১২ জুলাই তিন রোহিঙ্গা নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ১৮ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্য নেওয়া হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ