আদালত

সব আদালত কক্ষে বঙ্গবন্ধুর ছবি টানানোর নির্দেশ

সব আদালত কক্ষে বঙ্গবন্ধুর ছবি টানানোর নির্দেশ
সব আদালত কক্ষে বঙ্গবন্ধুর ছবি টানানোর নির্দেশ

সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালতের এজলাস কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানো, প্রদর্শন এবং সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আদেশে বলা হয়েছে, আগামী দুই মাসের মধ্যে দেশের সব আদালত কক্ষে জাতির জনক বঙ্গবন্ধুর ছবি টানাতে হবে। এরপর এ ব্যাপারে প্রতিবেদন জমা দিতে হবে হাইকোর্টে।এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে আইন মন্ত্রণালয়, হাইকোর্টের রেজিস্ট্রার, অর্থ মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে।

আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানিতে হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও কে এম কমরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতের এই আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী সুবিরনন্দি দাস।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ