আদালত

দুদকের মামলায় লতিফ সিদ্দিকীর জামিন নামঞ্জুর

দুদকের মামলায় লতিফ সিদ্দিকীর জামিন নামঞ্জুর
দুদকের মামলায় লতিফ সিদ্দিকীর জামিন নামঞ্জুর

সরকারি সম্পত্তির দরপত্র ছাড়া বিক্রি করে সরকারের ৪০ লাখ টাকা ক্ষতির অভিযোগ এনে দুদক কর্তৃক দায়েরকৃত মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী কারাবন্দী আব্দুল লতিফ সিদ্দিকীর জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে।

বৃহস্পতিবার বগুড়ার স্পেশাল জজ মো. এমরান হোসেন চৌধুরী ওই আসামি আব্দুল লতিফ সিদ্দিকীর জামিনের আবেদন শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে আদেশ প্রদান করেন।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় বগুড়ার সহকারী পরিচালক মো. আমিনুল ইসলামের করা এই মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, আদমদীঘি বিলুপ্ত পাট ক্রয় কেন্দ্রের (রানী নগর পাট ক্রয় কেন্দ্র হিসেবে পরিচিত) সম্পত্তি ও অবকাঠামো দরপত্র ছাড়াই বগুড়া শহরের জাহানারা রশিদের কাছে ২৪ লাখ টাকায় বিক্রি করে সরকারের ৪০ লাখ ৬৯ হাজার ২১ টাকা ২১ পয়সার আর্থিক ক্ষতি করেন। মামলাটি তদন্ত শেষে দুদকে সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও জাহানারা রশিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

গত ২০ জুন সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে সিনিয়র স্পেশাল জজ নরেশ চন্দ্র সরকার জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। পরে মামলাটি বিচার নিষ্পত্তির জন্য বগুড়ার স্পেশাল জজ আদালতে প্রেরণ করা হয়। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে দুদকের পিপি অ্যাড. এস এম আবুল কালাম আজাদ এবং আসামি পক্ষে অ্যাড. হেলালুর রহমান হেলাল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ