আদালত

ড. ইউনূসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ড. ইউনূসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ড. ইউনূসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

তিন শ্রমিককে চাকরিচ্যুতির অভিযোগে দায়েরকৃত মামলায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল বুধবার ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান এ পরোয়ানা জারি করেন।

শ্রম আদালতে হাজিরার জন্য গত ৩ জুলাই ড. ইউনূসের প্রতি সমন জারি করা হয়। ঐ সমনে তাকে ৮ অক্টোবর হাজির হতে নির্দেশ দেওয়া হয়; কিন্তু তিনি হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে পরোয়ানা জারি করে।

তার পক্ষে আইনজীবী রাজু আহম্মেদ আদালতকে জানান, ড. ইউনূস সম্মানিত ব্যক্তি। তিনি ব্যবসার কাজে বিদেশ অবস্থান করছেন। দেশে এলে আদালতে হাজির হবেন।

এদিকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানা ও উপ-মহাব্যবস্থাপক খন্দকার আবু আবেদীন আত্মসমর্পণ করে জামিন চান। আদালত তাদের জামিন মঞ্জুর করে।

মামলার বাদি গ্রামীণ কমিউনিকেশনস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বলেন, প্রতিষ্ঠানে ইউনিয়ন গঠন করায় চাকরিচ্যুত হওয়ায় আমরা ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করি। তিনি আদালতে উপস্থিত না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গত ৩ জুলাই ড. ইউনূসসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেন এমরানুল হক, শাহ্ আলম ও আব্দুস সালাম। মামলার বাদিরা গ্রামীণ কমিউনিকেশনসের কম্পিউটার অপারেটর পদে চাকরি করতেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ