আদালত

আবরার হত্যার বিচার দ্রুত চান সুপ্রিম কোর্ট বারের সভাপতি

আবরার হত্যার বিচার দ্রুত চান সুপ্রিম কোর্ট বারের সভাপতি
আবরার হত্যার বিচার দ্রুত চান সুপ্রিম কোর্ট বারের সভাপতি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার দ্রুত করার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন।

সেইসঙ্গে দায়ীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তিনি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন বলেন, ‘আমি মনে করি দুষ্কৃতিকারীদের কোনো দল ও পরিচয় নেই, তাদের একমাত্র পরিচয় তারা দুষ্কৃতিকারী। যারা আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে তারা মেধাবী ছাত্র হলেও মানুষ না, কারণ কোনো মানুষ এমন নির্মমভাবে কাউকে পিটিয়ে হত্যা করতে পারে না।’

আবরার হত্যাকাণ্ডের বিচার নিয়ে যেন কোনো রাজনীতি না হয় সে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সব ধরনের অপরাধ-নির্যাতনের বিরোধী। আমরা বুয়েট ছাত্র আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যার তিব্র নিন্দা জানাই। এ ঘটনায় যারা দায়ী তাদের দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবি করছি।

সংবাদ সম্মেলনে সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন ও কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শামীম সরদার উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ