আদালত

লঞ্চ-বন্দর টার্মিনালে প্রবেশ ফি কেন অবৈধ নয়- হাইকোর্টের রুল

লঞ্চ-বন্দর টার্মিনালে প্রবেশ ফি কেন অবৈধ নয়- হাইকোর্টের রুল
লঞ্চ-বন্দর টার্মিনালে প্রবেশ ফি কেন অবৈধ নয়- হাইকোর্টের রুল

সদরঘাটসহ সারা দেশে লঞ্চ ও বন্দর টার্মিনালে প্রবেশের ফি ৫ টাকা ও ১০ টাকা নেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ আজ রবিবার (৩ নভেম্বর) এ আদেশ দেন। অর্থ ও নৌসচিব, বিআইডাব্লিউটিএ চেয়ারম্যানসহ সাতজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের এক আইনজীবী মো. আবু তালেবের করা এক রিট আবেদনে এ আদেশ দেওয়া হয়েছে।

রিট আবেদনকারী বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) গত ১৫ সেপ্টেম্বর এক আদেশে বরিশাল, চাঁদপুর, খুলনা, নারায়ণগঞ্জ, নরসিংদী, পটুয়াখালী, বরগুনা ও ভোলা নদীবন্দরের টার্মিনাল ভবনে প্রতিবার প্রবেশের জন্য মাথাপিছু ১০ টাকা (প্রবেশ ফি ৮ টাকা ও যাত্রীকল্যাণ তহবিল দুই টাকা) নির্ধারণ করে। ওই আদেশে আরিচা, শিমুলিয়া, আশুগঞ্জ-ভৈরব বাজার, দৌলতদিয়া, নগরবাড়ী, কাজীরহাট, নরাদহ, টঙ্গী, কক্সবাজার, চরজানাজাত, মেঘনাঘাট, মীরকাদিম, ছাতক, ঘোড়াশাল, ফরিদপুর, চিলমারী ও অন্য নদীবন্দরে (ভবন ব্যতীত বা আধাপাকা টিনশেড ভবনের টার্মিনাল টিকেট) টার্মিনালে প্রতিবার প্রবেশের জন্য মাথাপিছু ৫ টাকা নির্ধারণ করা হয়।

ওই সিদ্ধান্ত প্রত্যাহার চেয়ে গত ২ অক্টোবর সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ পাঠান ওই আইনজীবী। নোটিশের জবাব না পেয়ে গত ২৬ অক্টোবর রিট আবেদন করা হয়। আজ এ রিট আবদেনের ওপর শুনানি শেষে রুল জারি করেন আদালত।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ