আদালত

খালেদার জামিন শুনানি ৫ ডিসেম্বর পর্যন্ত মুলতবি

খালেদা জিয়ার জামিন শুনানি শুরু
খালেদা জিয়ার জামিন শুনানি শুরু

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আপিলে জামিন আবেদনের শুনানি শুরু হয়েছে। আংশিক শুনানি শেষে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করেছেন আদালত। ওইদিন চিকিৎসা সংক্রান্ত নথির বিষয়ে শুনানি হবে। হাইকোর্টে জামিন আবেদন খারিজের বিরুদ্ধে করা আপিলে তিনি এ জামিন চেয়েছেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চে এ শুনানি হয়। গত ২৫ নভেম্বর শুনানি পিছিয়ে ২৮ নভেম্বর ধার্য করা হয়েছিল।

এদিকে শুনানিতে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে নিরাপত্তা জোরদার করা হয়। প্রতিটি প্রবেশপথ ও আদালত চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। এ সময় আরো উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল প্রমুখ।রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গত মঙ্গলবার দুপুরে বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের সামনের সড়কে অবস্থান নেয়। পুলিশ নেতাকর্মীদের সরিয়ে দিতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিএনপি নেতাকর্মীরা রাস্তায় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় পরে শাহবাগ থানায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ পাঁচশ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ।

গত ১৪ নভেম্বর হাইকোর্টের জামিন আবেদন খারিজের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ