আদালত

স্বাস্থ্যের ডিজিকে হাইকোর্টে তলব

স্বাস্থ্যের ডিজিকে হাইকোর্টে তলব
স্বাস্থ্যের ডিজিকে হাইকোর্টে তলব

জেলা সদরের হাসপাতালগুলোতে আইসিইউ-সিসিইউ স্থাপনে আদালতের নির্দেশনা পালনের ব্যর্থতায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এবং ওই বিভাগের পরিচালক আমিনুল ইসলামকে তলব করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আগামী ৮ জানুয়ারি তাদেরকে সশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট ড. বশির আহমেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর উস সাদিক।

এর আগে ২৮ আগস্ট দেশের সব জেলা সদরে সরকারি হাসপাতালে ৩০ বেডের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ), করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) স্থাপনে একটি পূর্ণাঙ্গ প্রকল্প তৈরি করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এজন্য কত জনবল ও টাকা প্রয়োজন— সে বিষয়ে এই প্রকল্প তৈরি করে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছিল।

হিউম্যান রাইটস ল’ইয়ার্স অ্যান্ড সিকিউরিং এনভায়রনমেন্ট সোসাইটি অব বাংলাদেশের পক্ষে সংগঠনটির কোষাধ্যক্ষ মো. শাহ আলমের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে আদালত এ আদেশ দিয়েছিলেন।

এদিকে স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে আদালতে দেয়া এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ৪৭টি জেলা সদর হাসপাতালে ৩০ বেডের আইসিইউ-সিসিইউ স্থাপনের কাজ চলছে। আর ১৭টি হাসপাতালে আইসিইউ-সিসিইউ স্থাপনের কাজ প্রক্রিয়াধীন। প্রতিটি জেলা সদর হাসপাতালে আইসিইউ ও সিসিইউ স্থাপনের মতো জায়গা আছে কিনা এবং প্রয়োজনীয় জনবল আছে কিনা, তার তথ্যও নেয়া হচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জায়গা এবং জনবলের সংকট থাকাতে প্রয়োজনীয় জায়গা তৈরি ও জনবল পদায়নের উদ্যোগ নেয়া হচ্ছে।

সূত্রঃ ইন্টারনেট

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ