আদালত

১২ ডিসেম্বর খালেদা জিয়ার পরবর্তী জামিন শুনানি

১২ ডিসেম্বর খালেদা জিয়ার পরবর্তী জামিন শুনানি
১২ ডিসেম্বর খালেদা জিয়ার পরবর্তী জামিন শুনানি

স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন না পাওয়ায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের পরবর্তী শুনানির দিন ১২ ডিসেম্বর ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বৃহত্তর আপিল বেঞ্চ শুনানি শেষে এ রায় দেন।

খালেদার স্বাস্থ্যগত তথ্যের বিষয়ে আদালতের কাছে সময় চেয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এ সময় প্রধান বিচারপতি এ প্রতিবেদন দাখিলের জন্য ১২ ডিসেম্বর দিন ধার্য করেন। খালেদার আইনজীবীরা অবশ্য চাচ্ছিলেন ৭ ডিসেম্বর যেন এ দিন ধার্য করা হয়। বিএনপিপন্থী আইনজীবীরা এসময় এজলাস কক্ষে খালেদা জিয়ার জামিন দাবিতে এ হট্টগোল করেন।

এর আগে গত ২৮ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ‌্য বিষয়ক মেডিক‌্যাল বোর্ডের রিপোর্ট ৫ ডিসেম্বরের মধ‌্যে দাখিলের নির্দেশ দেন আপিল বিভাগ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ‌্যালয়ের চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিক‌্যাল বোর্ডকে এ প্রতিবেদন দাখিল করতে বলা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া আজ সকালে ভোরের কাগজকে জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মেডিকেল রিপোর্ট এখনো তার হাতে এসে পৌঁছায়নি। সুতরাং আজ আদালতে খালেদা জিয়ার স্বাস্থ্যগত প্রতিবেদন দাখিল করা সম্ভব হচ্ছে না।

এদিকে খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্র করে আইন আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে।হাইকোর্ট মাজার সংলগ্ন গেটে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল থেকেই তল্লাশি তৎপরতা চালাতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। আইডি কার্ড চেক করাসহ আইনজীবী ব্যতীত কাউকে জামিন শুনানির সময় আদালত চত্বরে প্রবেশ করতে দেয়া হয়নি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ