আদালত

খালেদা জিয়ার জামিন শুনানি শুরু

খালেদা জিয়ার জামিন শুনানি শুরু
খালেদা জিয়ার জামিন শুনানি শুরু

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টার পর শুরু হয়েছে। শুনানিকে কেন্দ্র করে এজলাস কক্ষে আইজীবীদের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। এসময় এসলাস কক্ষে খালেদা জিয়ার পক্ষের ৩৩ জন ও রাষ্ট্রপক্ষের ৩৩ জন আইনজীবীকে ঢুকতে দেয়া হয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি করবেন। আপিল বিভাগের আজকের কার্যতালিকার ১২ নম্বরে রাখা হয়েছে খালেদা জিয়ার জামিন আবেদনটি।

এর আগে গত ৫ ডিসেম্বর আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ চিকিৎসা প্রতিবেদন দিতে না পারায় এজলাস তুমুল হট্টগোল শুরু হয়। একপর্যায়ে প্রধান বিচারপতিসহ ছয়জন বিচারক এজলাস ছেড়ে উঠে যান।

পরে ছয় দিন সময় দিয়ে ১২ ডিসেম্বর আদেশ দেয়ার দিন ঠিক করেন আদালত। তার আগে ১১ ডিসেম্বরের মধ্যে খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়। হাইকোর্টের সেই নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে মিডেকেল রিপোর্ট সুপ্রিম কোর্টে পৌঁছেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ