আদালত

ভিপি নুরুর জীবনের নিরাপত্তা চেয়ে আইনি নোটিস

ভিপি নুরুর জীবনের নিরাপত্তা চেয়ে আইনি নোটিস
ভিপি নুরুর জীবনের নিরাপত্তা চেয়ে আইনি নোটিস

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি নুরুল হক নুরুর জীবনের যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিস পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এ নোটিশ পাঠান সুপ্রিমকোর্টের আইনজীবী মনিরুজ্জামান লিংকন।

স্বরাষ্ট্র সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর এ নোটিস পাঠানো হয়। সাতদিনের মধ্যে যথাযথ পদক্ষেপ না নিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করেছেন আইনজীবী।

নোটিশে তিনি বলেন, ডাকসু ভিপির উপর হামলার ঘটনায় প্রত্যেকই উদ্বিগ্ন। এখন অবিলম্বে তার জন্য নিরাপত্তা ব্যবস্থা নেয়া খুবই প্রয়োজন। সবার জীবনের নিরাপত্তা দেয়া হচ্ছে রাষ্ট্রের সাংবিধানিক কর্তব্য।

ভিপি নুরুল হক নুরু কেবল রাষ্ট্রের একজন নাগরিকই নন, তিনি একটি প্রতিষ্ঠান। সাধারণ ছাত্রদের নির্বাচিত প্রতিনিধি। বারবার তিনি এ ধরনের আক্রমণের শিকার হয়েছেন। তাই অবিলম্বে তার নিরাপত্তা ব্যবস্থা নেয়া প্রয়োজন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ