আদালত

দেশের সব স্টেডিয়ামে বঙ্গবন্ধুর ম্যুরাল সংরক্ষণের নির্দেশ

দেশের সব স্টেডিয়ামে বঙ্গবন্ধুর ম্যুরাল সংরক্ষণের নির্দেশ
দেশের সব স্টেডিয়ামে বঙ্গবন্ধুর ম্যুরাল সংরক্ষণের নির্দেশ

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামসহ দেশের সব স্টেডিয়ামে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের পবিত্রতা যথাযথভাবে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি জাতির পিতার ম্যুরালের আশপাশে পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতেও নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার মৌখিকভাবে এ আদেশ দেন।

আদালত বলেছেন, বঙ্গবন্ধুর ম্যুরালের প্রতি যেন অসম্মান বা অশ্রদ্ধা জানানো না হয়, সে জন্য জাতীয় ক্রীড়া পরিষদ ও ক্রীড়া মন্ত্রণালয় সংশ্লিষ্ট ক্লাবগুলোকে ব্যবস্থা নিতে হবে। যাতে ভবিষ্যতে আরও সুন্দর পরিবেশ বজায় থাকে সেটিও নিশ্চিত করতে হবে।

হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে দায়িত্বপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার সাংবাদিকদের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে ২৭ জানুয়ারি একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত ছবি দেখে স্বতঃপ্রণোদিত হয়ে গত সোমবার ম্যুরালের পাশ থেকে পোস্টার সরাতে নির্দেশ দেন হাইকোর্ট। ওই নির্দেশের পর সেখানে থাকা পোস্টার অপসারণ করা হয়। এ তথ্য মঙ্গলবার আদালতকে জানানোর পর নতুন আদেশ দেন হাইকোর্ট। সূত্র/সমকাল

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ