আদালত

যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবদুস সুবহানের মৃত্যু

যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবদুস সুবহানের মৃত্যু
যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবদুস সুবহানের মৃত্যু

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা আবদুস সুবহান (৯৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মারা যান।

আবদুস সুবহান জামায়াতের সাবেক নায়েবে আমির ও পাবনা-৫ আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য ছিলেন। সাত বছর আগে যুদ্ধাপরাধী মামলায় তাকে গ্রেফতার করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি তার ফাঁসির রায় দেন। রায়ের পর থেকেই তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। অসুস্থতার জন্য তাকে গত ২৪ জানুয়ারি ঢামেকে ভর্তি করা হয়।

পাবনায় গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে। তিনি পাকিস্তান আমলে ছিলেন পাবনা জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য ছিলেন।

আবদুস সুবহানের বিরুদ্ধে নয়টি অভিযোগের মধ্যে ছয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে ফাঁসির রজ্জুতে ঝুলিয়ে দণ্ড কার্যকর করার আদেশ দেন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান।

মেয়ের জামাই গোলাম খাবির জানান, ৫ ছেলে ও ৬ মেয়ের জনক ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থ্য ছিলেন। মৃতদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সূত্র/ভোরেরকাগজ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ