আদালত

অ্যাটর্নি জেনারেলের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট

অ্যাটর্নি জেনারেলের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
অ্যাটর্নি জেনারেলের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। কোন কর্তৃত্ববলে অ্যাটর্নি জেনারেল পদে বহাল আছেন, রিটে তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ সোমবার রিট আবেদনটি করেন।

এর আগে ২০১৬ সালে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে আরেকটি রিট করেছিলেন ইউনুছ আলী আকন্দ, যা খারিজ করে দিয়েছিলেন হাইকোর্ট।

নতুন রিট আবেদনের বিষয়ে ইউনুছ আলী আকন্দ বলেন, রোববার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে। তিনি বলেন, সংবিধানের ৬৪(১) ও ৯৬(১) অনুচ্ছেদে সুপ্রিমকোর্টের বিচারপতি ও রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল নিয়োগের ক্ষেত্রে সমান যোগ্যতা-দক্ষতার কথা বলা হয়েছে। ৬৪(১) অনুচ্ছেদে বলা হয়েছে, সুপ্রিমকোর্টের বিচারপতি হওয়ার যোগ্য কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ প্রদান করিবেন। ৯৬(১) অনুচ্ছেদে বলা হয়েছে, সুপ্রিমকোর্টের বিচারপতিরা ৬৭ বছর বয়সে অবসরে যাবেন। বিচারপতিরা ৬৭ বছর বয়সে অবসরে গেলেও অ্যাটর্নি জেনারেল ৭১ বছর বয়সেও পদে বহাল আছেন। এটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। তাই অ্যাটর্নি জেনারেলের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছি। সূত্র/যুগান্তর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ