আদালত

জুয়ার বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশনা স্থগিত

জুয়ার বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশনা স্থগিত
জুয়ার বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশনা স্থগিত

জুয়া খেলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হাইকোর্টের দেওয়া নির্দেশনা স্থগিত করা হয়েছে। তবে জুয়া খেলা অবৈধ ঘোষণার রায় বহাল থাকবে। বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ এ স্থগিতাদেশ দেন।

উত্তরা ক্লাব ও ঢাকা ক্লাবের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আপিল বিভাগ। ফলে রাজধানীর অভিজাত ক্লাবগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রবেশ, অভিযান ও সরঞ্জাম জব্দ করতে পারবে না।

শুনানিতে ক্লাবের আইনজীবী হিসেবে ছিলেন ব‌্যারিস্টার এম আমির উল ইসলাম ও ব‌্যারিস্টার সুমাইয়া আজিজ।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি সারা দেশে টাকা বা অন্য কিছুর বিনিময়ে তাস, ডাইস, হাউজি খেলাসহ সব ধরনের জুয়া খেলা নিষিদ্ধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। একইসঙ্গে ক্লাবসহ জনসমাগম স্থানে জুয়ার উপকরণ পাওয়া গেলে তা জব্দ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি এ ধরনের খেলার অনুমতি দাতা, খেলার আয়োজক ও অংশগ্রহণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

যে ১৩টি ক্লাবের বিরুদ্ধে রিট আবেদন করা হয় সেগুলো হলো- ঢাকা ক্লাব, উত্তরা ক্লাব, ধানমন্ডি ক্লাব, গুলশান ক্লাব, বনানী ক্লাব, অফিসার্স ক্লাব (ঢাকা), লেডিস ক্লাব (ঢাকা), ক্যাডেট কলেজ ক্লাব (গুলশান-১), নারায়ণঞ্জ ক্লাব, চিটাগাং ক্লাব, চিটাগাং সিনিয়র্স ক্লাব, সিলেট ক্লাব ও খুলনা ক্লাব।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ