আদালত

রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন বঙ্গবন্ধুর খুনি মাজেদের

রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন বঙ্গবন্ধুর খুনি মাজেদের
রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন বঙ্গবন্ধুর খুনি মাজেদের

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে প্রাণভিক্ষার আবেদন করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ। বুধবার রাতে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন তিনি। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার বিকেলে আবদুল মাজেদের মৃত্যু পরোয়ানা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়। বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার বলেন, 'ওনার মৃত্যু পরোয়ানা কারাগারে পৌঁছেছে। উনি গতকাল (মঙ্গলবার) থেকে কারাগারে আছেন এবং তাকে কয়েদির পোশাক পরানো হয়েছে।'

বুধবার দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ এন হেলাল উদ্দিন চৌধুরী আবদুল মাজেদের বিরুদ্ধে মৃত্যু পরোয়িানা জারি করেন। এজন্য মাজেদকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়। পরে রাষ্ট্রপক্ষ আদালতে মাজেদের মৃত্যু পরোয়ানা জারির আবেদন জানায়। এরপর বিচারক মাজেদের বিরুদ্ধে আনীত অভিযোগ ও মামলার রায় পড়ে শোনান এবং তাকে বঙ্গবন্ধু হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে মৃত্যু পরোয়ানা জারি করেন।

এ সময় ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর পিপি আব্দুল্লাহ আবুসহ রাষ্ট্রপক্ষের একাধিক আইন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের অন্যতম কৌশলী মোশাররফ হোসেন কাজল সমকালকে জানান, আবদুল মাজেদের মৃত্যু পরোয়ানা জারি হয়েছে। এই পরোয়ানা এখন জেল কর্তৃপক্ষ তাকে পড়ে শোনাবেন। পরে এই পরোয়ানা ঢাকা জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে এবং জেলা প্রশাসক আগামী ২৮ দিনের মধ্যে আবদুল মাজেদের দণ্ড কার্যকর করতে ব্যবস্থা নেবেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ