আদালত

বঙ্গবন্ধুর খুনি মাজেদের প্রাণভিক্ষার আবেদন খারিজ

বঙ্গবন্ধুর খুনি মাজেদের প্রাণভিক্ষার আবেদন খারিজ
বঙ্গবন্ধুর খুনি মাজেদের প্রাণভিক্ষার আবেদন খারিজ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া অন্যতম আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতির মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাবিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে কারাকর্তৃপক্ষের মাধ্যমে মাজেদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার এ আবেদন করেন। এরপর প্রাণভিক্ষার আবেদনটি রাতেই খারিজ করে দেন রাষ্ট্রপতি। এর ফলে এ দণ্ড কার্যকরে আর কোনো বাধা রইল না। গতকাল রাতে প্রাণ ভিক্ষার বিষয়টি জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম।

বঙ্গভবনের একটি সূত্রে জানা যায়, কারা কর্তৃপক্ষের মাধ্যমে আব্দুল মাজেদের প্রাণভিক্ষার আবেদনটি স্বরাষ্ট্রমন্ত্রণালয় হয়ে বঙ্গভবনে পৌঁছায়। এরপরই তা খারিজ করে দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এটি নাচক হওয়ায় কারা কর্তৃপক্ষের সামনে দণ্ড কার্যকরে আর কোনো বাধা থাকছে না। এর আগে মৃত্যুর পরোয়ানা হাতে পেয়ে পড়ে শোনানোর পর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চান আব্দুল মাজেদ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ