আদালত

মাজেদসহ বঙ্গবন্ধুর ৬ খুনির ফাঁসি কার্যকর

বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন মাজেদ
বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন মাজেদ

প্রায় এক যুগ আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যায় অংশ নেয়া খুনিদের ফাঁসির রায় দেয়া হয়। ২০০৯ সালে ১২ জন আসামির মৃত্যুদণ্ড ঘোষণা দেয়া হয়। তার মধ্যে এখন পর্যন্ত মাত্র ৬ জনের দণ্ড কার্যকর হলো।

সর্বশেষ শনিবার (১১ এপ্রিল) দিনগত রাতে ক্যাপ্টেন মাজেদের ফাঁসি কার্যকর হয়েছে। বাকি ৫ জনের মধ্যে একজন জিম্বাবুয়েতে পলাতক থাকা অবস্থায় মারা গেছেন। অপর ৫ জন এখন পর্যন্ত বিভিন্ন দেশে পলাতক রয়েছেন।

পলাতক এসব আসামিরা হলেন রাশেদ চৌধুরী, নূর চৌধুরী, শরিফুল হক ডালিম, কর্নেল রশীদ, মুসলেহউদ্দীন রিসালদার। এর মধ্যে রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আর নূর চৌধুরীর অবস্থান কানাডায়। রাশেদকে ফিরিয়ে দেয়ার জন্য যুক্তরাষ্ট্র সরকারকে একাধিকবার অনুরোধ করা হয়েছে সরকারের তরফ থেকে। আর নূর চৌধুরীকেও ফিরে পেতে আলোচনা হয়েছে কানাডা ও বাংলাদেশের শীর্ষ পর্যায়ে।

বাকি খন্দকার আবদুর রশিদ, শরিফুল হক ডালিম ও রিসালদার মোসলেম উদ্দিন খানের অবস্থান সম্পর্কে কোনো তথ্যই নেই কারো কাছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ