আদালত

হাইকোর্ট বিভাগের ১৮ বিচারপতির শপথ বিকালে

হাইকোর্ট বিভাগের ১৮ বিচারপতির শপথ বিকালে
হাইকোর্ট বিভাগের ১৮ বিচারপতির শপথ বিকালে

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ীভাবে নিয়োগ পাওয়া ১৮ জন বিচারপতি আজ ৩০ মে, শনিবার শপথ নেবেন। বিকেল ৩ টায় ভিডিও কনফারেন্সে তাদের শপথ গ্রহণ সম্পন্ন হবে বলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত ২৮ মে’র এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে।

এ কারণে পূর্বনির্ধারিত ফুলকোর্ট সভাটি বাতিল করা হয়েছে। বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালতে সাধারণ ছুটির মেয়াদ শেষের দিন শনিবার বিকেল ৩টায় ভিডিও কনফারেন্সে ফুলকোর্ট (সব বিচারপতিদের অংশগ্রহণে সভা) সভা আহবান করেছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

এর মধ্যে ২৯ মে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ১৮ জন অতিরিক্ত বিচারপতিকে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ ক্রমে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। গতকাল ২৯ মে, শুক্রবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এ নিয়োগ শপথ নেওয়ার তারিখ থেকে কার্যকর হবে। ২০১৮ সালের ৩০ মে তাদের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি। পরে ৩১ মে বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তারা শপথ নেন। এরপর দুই বছর অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের পর এদের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হলো।

১৮ জন বিচারক হলেন- মো. আবু আহমেদ জমাদার, এ,এস,এম আব্দুল মোবিন, মো. মোস্তাফিজুর রহমান, ফাতেমা নজীব, মো. কামরুল হোসেন মোল্লা, এস এম কুদ্দুস জামান, মো. আতোয়ার রহমান, খিজির হায়াত, শশাঙ্ক শেখর সরকার, মোহাম্মদ আলী, মহি উদ্দিন শামীম, মো. রিয়াজ উদ্দিন খান, মো. খায়রুল আলম, এস এম মনিরুজ্জামান, আহমেদ সোহেল, সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, খোন্দকার দিলীরুজ্জামান ও কে এম হাফিজুল আলম।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ