আদালত

ইউনাইটেডে অগ্নিকাণ্ড:

৪ পরিবারকে ৩০ লাখ টাকা করে দেয়ার হাইকোর্টের আদেশ চেম্বারকোর্টে স্থগিত

ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আগুনে পুড়ে মারা যাওয়া ৫ ব্যক্তির মধ্যে চার ব্যক্তির পরিবারকে ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্ট আদেশ আগামী ১৬ আগস্ট পর্যন্ত স্থগিত করেছে চেম্বারকোর্ট।

সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্ট বিচারপতি মো. নুরুজ্জামান হাইকোর্ট আদেশ বিষয়ে আনা এক আবেদনের প্রেক্ষিতে আজ মঙ্গলবার এ আদেশ দেন।

আদালতে ইউনাইটেড হাসপাতালের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার হাসান এম এস আজিম, ব্যারিস্টার মুনতাসির উদ্দিন আহমেদ, ব্যারিস্টার অনিক আর হক, নিয়াজ মোহাম্মদ মাহবুব।

ইউনাইটেড হাসপাতালে আগুনে পুড়ে মারা যাওয়া ৫ ব্যক্তির মধ্যে চার ব্যক্তির প্রত্যেক পরিবারকে ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার জন্য হাইকোর্ট গত ১৪ জুলাই আদেশ দেয়। ১৫ দিনের মধ্যে এই টাকা পরিশোধ করতে বলা হয়। ওই ঘটনায় মারা যাওয়া মনির হোসেনের পরিবার ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা করায় তার ক্ষতিপূরণ বিষয়ে কোনো আদেশ দেননি আদালত। হাইকোর্ট আদেশ স্থগিত চেয়ে আবেদন করে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ।

আগুনে পুড়ে মারা যাওয়া ৫ ব্যক্তির আত্মীয়-স্বজনের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে সমঝোতা করার গত ২৯ জুন নির্দেশ দেয় হাইকোর্ট। ১২ জুলাইয়ের মধ্যে তাদেরকে সমঝোতায় আসতে বলা হয়। নিহত সবার পরিবারের সঙ্গে সমঝোতা না করায় হাইকোর্ট ওই আদেশ দেয়।

রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ জনের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে গত ১ জুন হাইকোর্টে রিট দায়ের করা হয়।

সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার রেদোয়ান আহমেদ রানজীব, ব্যারিস্টার হামিদুল মিসবাহ ও নিয়াজ মাহমুদ জনস্বার্থে পৃথক রিট দায়ের করেন।

গত ২৭ মে রাতে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এসি বিস্ফোরণের আগুনে পাঁচ জনের মৃত্যু হয়। মারা যাওয়া রোগীরা হলেন- রিয়াজুল আলম (৪৫), খোদেজা বেগম (৭০), ভেরুন অ্যান্থনি পল (৭৪), মো. মনির হোসেন (৭৫), মো. মাহাবুব (৫০)। বাসস

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ