আদালত

অস্ত্র মামলায় সাহেদের ১০ দিনের রিমান্ড

অস্ত্র মামলায় সাহেদের ১০ দিনের রিমান্ড
অস্ত্র মামলায় সাহেদের ১০ দিনের রিমান্ড

অস্ত্র মামলায় ঢাকার রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ করিমের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সাতক্ষীরার ভার্চুয়াল আদালত। সাতক্ষীরার আমলি আদালতের বিচারক রাজীব রায় রোববার শুনানি শেষে এই রায় দেন।

দেবহাটা থানায় দায়েরকৃত অস্ত্র আইনের এই মামলায় তদন্ত কর্মকর্তা সাহেদ করিমের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে ছিলেন।

এর আগে গত ১৫ জুলাই বোরকা পরে একটি নৌকায় অস্ত্রসহ দেবহাটার পারুলিয়া ইউপির কোমরপুর গ্রামের ইছামতি নদী সংযুক্ত লাবণ্যবতী নদীর কুমড়োর খাল দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় র‌্যাব তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়। মামলায় আসামি হন সাহেদ করিম ও বাচ্চু মাঝিসহ অজ্ঞাত একজন। ১৯৭৮ সালের অস্ত্র আইন ও ১৯৭৪-এর বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করা হয়। গ্রেফতারের পরই তাকে হেলিকপ্টারযোগে সাতক্ষীরা থেকে ঢাকায় নিয়ে আসা হয়।

এদিকে করোনা টেস্ট নিয়ে প্রতারণার অভিযোগে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ শরীফের আরও ২৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালত এ আদেশ দেন। একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজকে ২১ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

কোভিড ১৯ নমুনা পরীক্ষার নামে জালিয়াতির অভিযোগে করা মামলায় বেসরকারি রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদকে গত ১৬ জুলাই ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ। এ ছাড়া রিজেন্ট হাসপাতালের এমডি মাসুদ পারভেজকে ১০ দিনের রিমান্ডে পাঠানো হয়। সাহেদের আরেক সহযোগী ও রিজেন্ট হাসপাতালের কর্মী তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলীর পাঁচ দিনের রিমান্ড শেষে আবার সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ২৩ জুলাই পুলিশের কাছ থেকে সাহেদকে র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ