আদালত

বুধবার থেকে আগের নিয়মে চলবে নিম্ন আদালত

বুধবার থেকে আগের নিয়মে চলবে নিম্ন আদালত
বুধবার থেকে আগের নিয়মে চলবে নিম্ন আদালত

শারীরিক উপস্থিতির মাধ্যমে বিচার কার্যক্রম দীর্ঘদিন বন্ধ থাকার পর বুধবার (৫ আগস্ট) খুলছে দেশের সব নিম্ন আদালত। ফলে আগের মতই স্বাভাবিকভাবে চলবে বিচার কাজ।

স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সুরক্ষামূলক বিধিসহ কিছু নিয়ম পালন সাপেক্ষ প্রধান বিচারপতি এ সিদ্ধান্ত নিয়েছেন। গত ৩০ জুলাই এ বিষয়ে পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

করোনাভাইরাসের বিস্তারের কারণে গত ২৬ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে দফায় দফায় সাধারণ ছুটিরও মেয়াদ বাড়ানো হয়। সরকার ৩০ মের পর সাধারণ ছুটি আর না বাড়ালেও আদালত অঙ্গনে নিয়মিত কার্যক্রমের পরিবর্তে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভার্চ্যুয়াল পদ্ধতিতে বিচার কাজ অব্যাহত থাকবে জানিয়ে বিজ্ঞপ্তি দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। এর মধ্যে গত ৯ মে ভার্চুয়াল আদালতে শুনানির জন্য অধ্যাদেশ জারি করা হয়।

৩০ জুলাই সুপ্রিম কোর্ট প্রশাসনের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনাক্রমে এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেন যে অধস্তন সব দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালগুলোতে আগামী ৫ আগস্ট (বুধবার) থেকে শারীরিক উপস্থিতিতে স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ