আদালত

২৫ আগস্ট পর্যন্ত চলবে ভার্চুয়াল চেম্বার জজ আদালত

২৫ আগস্ট পর্যন্ত চলবে ভার্চুয়াল চেম্বার জজ আদালত
২৫ আগস্ট পর্যন্ত চলবে ভার্চুয়াল চেম্বার জজ আদালত

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে আগামী ২৫ আগস্ট পর্যন্ত আপিল বিভাগের চেম্বার আদালতে ভার্চুয়াল বিচার কাজ চলবে। বিচারপতি মো. নুরুজ্জামানকে ওই আদালতে বিচারকাজ পরিচালনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল শনিবার আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভুঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ রোধে এবং শারীরিক উপস্থিতি ছাড়া প্রধান বিচারপতির অনুমোদনক্রমে আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান আগামী ১২, ১৮ ও ২৫ আগস্ট সকাল সাড়ে ১১টায় থেকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।

ছুটির দিনেও বসল ভার্চুয়াল আপিল বিভাগ:

সাপ্তাহিক ছুটির দিন গতকাল শনিবার সকালে ভার্চুয়াল পদ্ধতিতে বিচারকাজ পরিচালনা করছেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রধান বিচারপতির নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চে মো. ফজলুল হক সরদার বনাম গ্রামীণফোন লিমিটেড নামে একটি দেওয়ানি আপিল শুনানির জন্য ছিল। গতকাল এ মামলাটির শুনানি আগামীকাল সোমবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ