আদালত

গ্রেনেড হামলায় জড়িত অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার আবেদন

গ্রেনেড হামলায় জড়িত অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার আবেদন
গ্রেনেড হামলায় জড়িত অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার আবেদন

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় ইতিহাসের বর্বরোচিত গ্রেনেড হামলায় জড়িত থাকার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলার আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে মামলাটির আবেদন করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী।

খালেদা জিয়াকে মামলার একমাত্র আসামি করা হয়েছে।

মামলার বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলায় খালেদা জিয়াকে মূল ইন্ধনদাতা হিসেবে উল্লেখ করে এ আবেদন করা হয়েছে। বেলা ১১টা নাগাদ আবেদনের বিষয়ে শুনানি হবে।

মামলার আবেদনে অভিযোগ করা হয়, মেজর জিয়া যেভাবে আড়ালে থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন। খালেদা জিয়া একইভাবে শেখ হাসিনাকে হত্যা করে ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ