আদালত

গ্রেনেড হামলায় খালেদা জিয়াকে অভিযুক্ত করে মামলার আবেদন খারিজ

গ্রেনেড হামলায় খালেদা জিয়াকে অভিযুক্ত করে মামলার আবেদন খারিজ
গ্রেনেড হামলায় খালেদা জিয়াকে অভিযুক্ত করে মামলার আবেদন খারিজ

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার এই আদেশ দেন।

মামলার বাদী বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ সকালে এ মামলা করার পরে বিচারক তা ফৌজদারি কার্যবিধির ২০০ ধারা মোতাবেক জবানবন্দি গ্রহণ করেন। এরপর বিকালে মামলা খারিজের আদেশ দেন।’

মামলার আবেদনে বলা হয়েছিল, বর্তমান প্রধানমন্ত্রী ও তখনকার বিরোধী দলীয় নেতা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলার মূল ইন্ধনদাতা ছিলেন খালেদা জিয়া। আসামি মুফতি হান্নানের জবানবন্দিতে তা প্রকাশ পেয়েছে।

অভিযোগে আরও বলা হয়, মেজর জিয়া যেভাবে আড়াল থেকে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে হত্যা করে রাষ্ট্রক্ষমতায় এসেছিলেন, একইভাবে শেখ হাসিনাকে গ্রেনেড হামলার মাধ্যমে হত্যা করে ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছিলেন খালেদা জিয়া।

মামলার আবেদনে বাংলাদেশ দণ্ডবিধির ৩০২, ৩৪ ও ১৪৯ ধারায় অভিযোগ আনা হয় খালেদা জিয়ার বিরুদ্ধে। মামলায় সাক্ষী করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ সদস্য শেখ সেলিম, শেখ হেলাল ও হাজি মো. মাহবুব আব্দুল্লাহকে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ