আদালত

পুলিশি হেফাজতে মৃত্যু: আজ প্রকাশিত হবে প্রথম রায়

পুলিশি হেফাজতে মৃত্যু: আজ প্রকাশিত হবে প্রথম রায়
পুলিশি হেফাজতে মৃত্যু: আজ প্রকাশিত হবে প্রথম রায়

পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় আজ (বুধবার) প্রথম রায় দেবেন আদালত। ২০১৩ সালের ‘নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন’ বেশ কয়েক বছর ধরেই বাতিল চাওয়া হচ্ছিল পুলিশের পক্ষ থেকে। আইনটি পাস হওয়ার সাত বছর পর এ আইনে প্রথম রায় হতে যাচ্ছে আজ।

রাজধানীর পল্লবী থানা হেফাজতে ইশতিয়াক হোসেন জনি নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় পুলিশের তিন কর্মকর্তাসহ এ মামলার আসামি পাঁচজন। তারা হলেন- পল্লবী থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান জাহিদ, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাশেদুল, এএসআই কামরুজ্জামান মিন্টু এবং পুলিশের সোর্স সুমন ও রাশেদ। আসামিদের মধ্যে এসআই জাহিদ ও সুমন কারাগারে থাকলেও বাকিরা জামিনে আছেন।

আদালত সূত্রে জানা গেছে, রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ২৪ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ রায়ের এ দিন ধার্য করেন। তার আগে গত ৯ ফেব্রুয়ারি এ মামলার আসামিরা আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য রাখেন। এরপর গত ১৯ ফেব্রুয়ারি থেকে এ মামলার যক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। করোনা পরিস্থিতির কারণে বেশকিছু দিন যুক্তিতর্ক বন্ধ ছিল। আগস্ট মাসে নিয়মিত আদালতের কার্যক্রম আবার শুরু হলে গত ২৪ আগস্ট এ মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, আমরা রাষ্ট্রপক্ষে এ আসামিদের বিরুদ্ধে যাবতীয় সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করেছি। আশা করছি, আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে।

অপরদিকে এ মামলার আসামিপক্ষে আইনজীবী ফারুক আহাম্মদ বলেন, আসামিরা রাষ্ট্রীয় দায়িত্বপালন করছিলেন। জনি হৃদরোগে মারা গেছেন বলে ময়নাতদন্ত প্রতিবেদনে এসেছে। এখানে নির্যাতনের ঘটনা ঘটেনি। আমরা আশা করছি, আসামিরা এ মামলায় খালাস পাবেন। / আর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ