আদালত

বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলায় অভিযোগ গঠন আজ

বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলায় অভিযোগ গঠন আজ
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলায় অভিযোগ গঠন আজ

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার অভিযোগ গঠন হবে আজ মঙ্গলবার। ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত আলোচিত এই হত্যা মামলার অভিযোগ গঠনের কথা রয়েছে।

গত ২ সেপ্টেম্বর ২৫ আসামির মধ্যে গ্রেপ্তার ২২ জনের উপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। ওইদিন মোট ১৩ আসামির অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ হয়। পরে ৯ সেপ্টেম্বর বাকি ৯ জনের অভিযোগ পড়ে শোনানো শেষে অভিযোগ গঠনের জন্য এ দিন ধার্য করেন আদালত।

গত বছর ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে আবরারকে পিটিয়ে হত্যা করা হয়। পরদিন চকবাজার থানায় ১৯ জনকে আসামি করে হত্যা মামলা করেন নিহত আবরারের বাবা। ১৩ নভেম্বর ২৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ