আদালত

আইনজীবী ইউনুস আলীকে তলব, দুই সপ্তাহের জন্য বরখাস্ত

আইনজীবী ইউনুস আলীকে তলব, দুই সপ্তাহের জন্য বরখাস্ত
আইনজীবী ইউনুস আলীকে তলব, দুই সপ্তাহের জন্য বরখাস্ত

ফেসবুকে আদালত নিয়ে আপত্তিকর স্ট্যাটাস দেয়ায় সুপ্রিমকোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দকে তলব করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চ আজ এ আদেশ দেন। স্ট্যাটাসের বিষয়টি আদালতের নজরে আনেন অতিরিক্ত এটর্নি জেনারেল মুরাদ রেজা।

আদালতের আদেশে বলা হয়েছে, আগামী ১১ অক্টোবর তাকে আদালতে হাজির হতে হবে। একইসঙ্গে তাকে দুই সপ্তাহের জন্য আইনপেশা থেকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া তার ফেসবুক অ্যাকাউন্ট ব্লক ও আপত্তির স্ট্যাটাস অপসারণ করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে আদেশ দেয়ার আগে আদালতে ভার্চ্যুয়ালি উপস্থিত জেষ্ঠ্য আইনজীবীদের বক্তব্য শুনেন আদালত।

অতিরিক্ত এটর্নি জেনারেল মুরাদ রেজা সাংবাদিকদের বলেন, ইউনুস আলী আকন্দ ফেসবুকে বিচার বিভাগ ও বিচার ব্যবস্থা নিয়ে আপত্তিকর স্ট্যাটাস দিয়েছেন। এটা অত্যন্ত অবমাননাকর। বিষয়টি নজরে আনার পর আদালত তাকে নোটিশ দিয়েছেন। তাকে আগামী ১১ অক্টোবর আদালতে হাজির হয়ে বিষয়টি ব্যাখ্যা দিতে বলেছেন।

এছাড়া হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগে আইনপেশা পরিচালনায় দুই সপ্তাহের জন্য তাকে বরখাস্ত করেছেন এবং তার ফেসবুক অ্যাকাউন্ট ব্লক ও আপত্তিকর স্ট্যাটাস মুছে দিতে বলেছেন।

সূত্র : বাসস

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ