আদালত

জাহালমকে ক্ষতিপূরণের বিষয়ে রায় আজ

জাহালমকে ক্ষতিপূরণের বিষয়ে রায় আজ
জাহালমকে ক্ষতিপূরণের বিষয়ে রায় আজ

ঋণ জালিয়াতির ২৬ মামলার ‘ভুল আসামি’ হয়ে কারাভোগ করা টাঙ্গাইলের জাহালমকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে স্বতঃপ্রণোদিত হয়ে জারি করা রুলের ওপর রায় ঘোষণার দিন আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারণ করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ দিন নির্ধারণের এ আদেশ দেন।

এ সময় আদালকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর হাইকোর্টের এই বেঞ্চই এ মামলাটি রায়ের জন্য গতকাল দিন ধার্য করেছিলেন।

‘ভুল আসামি’ হয়ে ২৬ মামলায় তিন বছর কারাগারে থাকার পর হাইকোর্টের আদেশে গত বছরের ৩ ফেব্রুয়ারি মুক্তি পান জাহালম। আবু সালেক নামে একজনের বিরুদ্ধে সোনালী ব্যাংকের ১৮ কোটি টাকা জালিয়াতির ২৬টি মামলা রয়েছে। কিন্তু আবু সালেকের বদলে জেল খাটেন টাঙ্গাইলের পাটকল শ্রমিক জাহালম। পরে বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে হাইকোর্ট তাকে মুক্ত করার নির্দেশ দেন। গত বছরের এপ্রিলে জাহালমকাণ্ডে দায়ীদের চিহ্নিত করতে দুদকের প্রতিবেদন চান হাইকোর্ট।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ