আদালত

খালাস চেয়ে হাইকোর্টে মিন্নির আপিল

খালাস চেয়ে হাইকোর্টে মিন্নির আপিল
খালাস চেয়ে হাইকোর্টে মিন্নির আপিল

বরগুনার আলোচিত রিফাত হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিফাতের স্ত্রী আয়েশা আক্তার মিন্নি খালাস চেয়ে হাইকোর্টে আপিল আবেদন করেছেন। আজ মঙ্গলবার সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবী মাক্কিয়া ফাতেমা ইসলাম এ আবেদন জানান।

এর আগে গত রোববার (৪ অক্টোবর) চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় মিন্নিসহ মৃত্যুদণ্ড পাওয়া ৬ আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে পৌঁছেছে। বরগুনার জেলা ও দায়রা জজ থেকে ওই ডেথ রেফারেন্স পাঠানো হয়।

নিয়ম অনুযায়ী, মৃত্যুদণ্ডের আদেশের কপি হাইকোর্টে আসার এক সপ্তাহের মধ্যে আসামিরা আপিল করার সুযোগ পান। সে অনুযায়ী মিন্নির খালাস চেয়ে আবেদন জানানো হলো।

প্রসঙ্গত, রিফাত শরীফ হত্যা মামলায় বরগুনার জেলা ও দায়রা জজ আদালত গত ৩০ সেপ্টেম্বর এক রায়ে নিহতের স্ত্রী আয়শা আক্তার মিন্নিসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দেয়। একইসঙ্গে চারজনকে খালাস দেয়। মিন্নিসহ ছয় আসামির মৃত্যুদণ্ডের মধ্যদিয়ে বিচারিক আদালতের প্রক্রিয়া শেষ হয়েছে।

উল্লেখ্য, রিফাত হত্যা মামলায় ২৪ জনকে আসামি করে দুটি ভাগে গত বছরের ১ সেপ্টেম্বর চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা। এর মধ্যে ১০ জন প্রাপ্তবয়স্ক ও ১৪ জন শিশু আসামি।

২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনের সড়কে রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে জখম করে নয়ন বন্ডের গড়া কিশোর গ্যাং বন্ড গ্রুপ। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ