আদালত

বাগেরহাটে ৭ দিনের মাথায় শিশু ধর্ষণ মামলার রায় আজ

বাগেরহাটে ৭ দিনের মাথায় শিশু ধর্ষণ মামলার রায় আজ
বাগেরহাটে ৭ দিনের মাথায় শিশু ধর্ষণ মামলার রায় আজ

মাত্র ৭ দিনের মাথায় সাত বছর বয়সী এক শিশু ধর্ষণ মামলার রায় আজ দেয়া হবে বাগেরহাটের এক আদালতে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. নূরে আলম আজ সকাল ১১টার দিকে এই রায় ঘোষণা করবেন বলে আদালত সূত্রে জানা গেছে।

এর আগে গতকাল বিকেল পর্যন্ত এই মামলার বাদী-বিবাদী পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শোনেন বিচারক। এরপর তিনি আজ রায় ঘোষণার দিন ধার্য করেন।

আসামি আব্দুল মান্নান সরদার মোংলা উপজেলার মাকোড়ডোন গ্রামের আশ্রয় প্রকল্প এলাকার মৃত আহম্মদ সরদারের ছেলে। বাগেরহাটের আদালতের ইতিহাসে এতো সংক্ষিপ্ত সময়ে রায় ঘোষণার ঘটনা এটিই প্রথম।

বাগেরহাটের মোংলা উপজেলার মাকোড়ডোন গ্রামের আশ্রয় প্রকল্প এলাকায় পিতৃহীন সাত বছর বয়সী এক শিশু তার মামাবাড়িতে থেকে বড় হচ্ছিল। গত ৩ অক্টোবর বিকেলে ওই আশ্রয় প্রকল্পের পঞ্চাশোর্ধ প্রতিবেশি আব্দুল মান্নান সরদার তাকে বিস্কুট খাওয়ার প্রলোভন দিয়ে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। / আর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ