আদালত

রায়হান হত্যা: পুলিশ কনস্টেবল ৫ দিনের রিমান্ডে

রায়হান হত্যা: পুলিশ কনস্টেবল ৫ দিনের রিমান্ডে
রায়হান হত্যা: পুলিশ কনস্টেবল ৫ দিনের রিমান্ডে

সিলেট নগরীর বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার কনস্টেবল টিটু চন্দ্র দাশের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর অতিরিক্ত মুখ্য হাকিম জিয়াদুর রহমান এই আদেশ দেন।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা ও পিবিআই পরিদর্শক মহিদুল ইসলাম দুপুর আড়াইটার দিকে আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। এর আগে নগরীর পুলিশ লাইন্স কোয়ার্টারগার্ড থেকে তাকে গ্রেপ্তার করে পিবিআই।

গতকাল বিকালে সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর আদালতে বিচারক মো. জিয়াদুর রহমানের আদালতে ওই ফাঁড়িতে কর্মরত কনস্টেবল দেলোয়ার, সাইদুর ও শামীম ১৬৪ ধারায় প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষ্য দেন।

গত ১১ অক্টোবর ভোরে নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনের শিকার হন রায়হান আহমদ (৩৪)। রোববার সকালে সিলেট ওসমানী হাসপাতালে তার মৃত্যু হয়। ওই ঘটনায় ১২ অক্টোবর রাতে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে নির্যাতন ও হেফাজতে মৃত্যু আইনে সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি।

পুলিশের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটি রায়হানকে ফাঁড়িতে এনে নির্যাতনের প্রাথমিক প্রমাণ পায় কমিটি। কমিটির সুপারিশে বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূইয়া, কনস্টেবল হারুনুর রশিদ, তৌহিদ মিয়া ও টিটু চন্দ্র দাশকে সাময়িক বরখাস্ত এবং এএসআই আশেক এলাহী, এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজিব হোসেনকে প্রত্যাহার করা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ