আদালত

রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন ওসি প্রদীপের দেহরক্ষী

রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন ওসি প্রদীপের দেহরক্ষী
রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন ওসি প্রদীপের দেহরক্ষী

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার আসামি ও টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের দেহরক্ষী কনস্টেবল রুবেল শর্মা দ্বিতীয় দফার রিমান্ডে বেশ গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রুবেল শর্মাকে দ্বিতীয় দফায় ৫ দিনের রিমান্ড শেষে আদালতে সোপর্দ করেছে র‍্যাব। তবে নতুন করে রিমান্ড আবেদন করা হয়নি।

মামলার তদন্তকারী কর্মকর্তা সহকারী পুলিশ সুপার খাইরুল ইসলাম গণমাধ্যমকে জানান, রিমান্ডে রুবেল শর্মার কাছ থেকে সিনহা হত্যা মামলা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

গত ২৮ অক্টোবর কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহর (টেকনাফ-৪) আদালতে দ্বিতীয় দফায় তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল। এছাড়াও গত ৩০ সেপ্টেম্বর রুবেল শর্মার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। গত ১৪ সেপ্টেম্বর কনস্টেবল রুবেলকে সিনহা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান। এরপর ৫ আগস্ট এ ঘটনায় ৯ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালতে মামলা করেন সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। মামলাটির তদন্তভার দেয়া হয় র‍্যাবের হাতে। এ মামলায় এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। / আর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ