আদালত

আজ থেকে আদালতে কালো কোট পরা বাধ্যতামূলক

আজ থেকে আদালতে কালো কোট পরা বাধ্যতামূলক
আজ থেকে আদালতে কালো কোট পরা বাধ্যতামূলক

ভার্চুয়াল কিংবা শারীরিক উপস্থিতিতে মামলার শুনানিতে বিচারপতি এবং আইনজীবীদের আজ বুধবার থেকে ফের কালো কোট পরা বাধ্যতামূলক করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে করোনা পরিস্থিতিতে গত জুলাই ও আগস্ট মাসে পৃথক বিজ্ঞপ্তিতে কালো কোট/শেরওয়ানি ছাড়া আদালতের জন্য নির্ধারিত অন্যান্য পোশাক পরতে বলা হয়েছিল।

তবে আসন্ন শীতের কারণে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা শারীরিক উপস্থিতিতে এবং ভার্চুয়াল পদ্ধতিতে মামলা শুনানিকালে ক্ষেত্রমতো টার্নড আপ সাদা কলার ও সাদা ব্যান্ডসহ সাদা শার্ট ও প্যান্ট/শাড়ি বা সালোয়ার-কামিজ এবং জাজেস কোট পরবেন। একইভাবে আইনজীবীরাও শুনানিতে টার্নড আপ সাদা কলার ও সাদা ব্যান্ডসহ সাদা শার্ট ও প্যান্ট/শাড়ি বা সালোয়ার-কামিজ এবং কালো কোট/শেরওয়ানি পরবেন।

এ ছাড়া অধস্তন আদালতের বিষয়ে পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়, শীত মৌসুমে বিচারক ও আইনজীবীরা মামলা পরিচালনার সময় ক্ষেত্রমতো সাদা শার্ট বা সাদা শাড়ি/সালোয়ার-কামিজ ও সাদা নেকব্যান্ড/কালো টাই এবং কালো কোট/শেরওয়ানি পরবেন। / এ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ