আদালত

ধর্ম নিয়ে কটূক্তি: বাউলশিল্পী রিতাসহ তিনজনের বিরুদ্ধে পরোয়ানা

ধর্ম নিয়ে কটূক্তি: বাউলশিল্পী রিতাসহ তিনজনের বিরুদ্ধে পরোয়ানা
ধর্ম নিয়ে কটূক্তি: বাউলশিল্পী রিতাসহ তিনজনের বিরুদ্ধে পরোয়ানা

পালাগানে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে করা মামলায় বাউলশিল্পী রিতা দেওয়ানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন পিবিআইর প্রতিবেদন আমলে নিয়ে বুধবার এ পরোয়ানা জারি করেন। গ্রেপ্তারি পরোয়ানাপ্রাপ্ত অন্য দু'জন হলেন- শাজাহান ও ইকবাল।

মামলার বাদী আইনজীবী ইমরুল হাসান জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮ ধারায় অভিযোগ প্রমাণিত হয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেছে পিবিআই। প্রতিবেদন আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গত ৩১ জানুয়ারি ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলা করা হয়।

মামলায় অভিযোগ করা হয়, একটি পালাগানের আসরে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে রিতা দেওয়ান সৃষ্টিকর্তাকে নিয়ে চরম 'ধৃষ্টতা, অশ্লীল ও কুরুচিপূর্ণ' মন্তব্য করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে গানের ওই ভিডিও ভাইরাল হয়। এই বক্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে- এমন অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮(১) ধারায় মামলা করা হয়। পরে বাদীর জবানবন্দি নেওয়ার পর আদালত অভিযোগের বিষয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ