আদালত

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর: মামলার দুই আসামির রিমান্ড শেষ হচ্ছে আজ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর: মামলার দুই আসামির রিমান্ড শেষ হচ্ছে আজ
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর: মামলার দুই আসামির রিমান্ড শেষ হচ্ছে আজ

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যে ভাঙচুর মামলার চার আসামির মধ্যে মূল আসামি ইবনি মাসউদ মাদরাসার দুই ছাত্র মিঠুন ও নাহিদের ৫ দিনের পুলিশ রিমান্ড শেষ হচ্ছে আজ রোববার। গেল ৯ ডিসেম্বর থেকে তাদের পুলিশ রিমান্ড শুরু হয়।

এর আগে পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে গত ৮ ডিসেম্বর কুষ্টিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই ৫ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। এছাড়াও বাকী আসামি দুই শিক্ষককেও ৪ দিন করে রিমান্ড দেন আদালত।

কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত জানান, জিজ্ঞাসাবাদ শেষে আনুমানিক বিকেল ৩টার পর তাদেরকে আদালতে তোলা হবে। এসময় আসামিরা রাজি হলে আদালতে ১৬৪ ধারায় তাদের জবানবন্দি নেয়া হবে।

এ মামলার অপর দুই আসামি একই মাদরাসার শিক্ষক আল আমিন ও ইউসুফ আলী ৪ দিনের রিমান্ড শেষে গতকাল শনিবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। জবানবন্দিতে তারা ভাস্কর্য ভাংচুরের সঙ্গে সরাসরি জড়িত দুই ছাত্রকে পালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া কথা শিকার করেন। শিকার করেন ঘটনার পর জানা স্বত্বেও পুলিশি জিজ্ঞাসাবাদে তারা সত্যি লুকিয়েছিলেন।

উল্লেখ্য, ৫ ডিসেম্বর মধ্যরাতে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে পৌরসভার নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যে ভাংচুরের ঘটনা ঘটে। পৌরসভার সচিব কামাল উদ্দিন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। এই মামলায় গত ৭ ডিসেম্বর অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ