আদালত

দুর্নীতির মামলায় ডিআইজি মিজানসহ ৪ জন, পেছালো সাক্ষ্যগ্রহণ

ডিআইজি মিজান
ডিআইজি মিজান

বরখাস্তকৃত ডিআইজি মিজানসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় সাক্ষ্যগ্রহণ হয়নি। মামলাটি দায়ের করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৩ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। আজ রোববার (১৩ ডিসেম্বর) ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক আল আসাদ আসিফুজ্জামানের আদালতে সাক্ষী হাজির না হওয়ায় বিচারক পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য এ দিন ধার্য করেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক আল আসাদ আসিফুজ্জামানের আদালতে মামলার বাদী দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ সাক্ষ্য দেন।

ডিআইজি মিজান ছাড়া অন্য আসামিরা হলেন, মিজানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না, ছোট ভাই মাহবুবুর রহমান ও ভাগ্নে মাহমুদুল হাসান। গত ২০ অক্টোবর ডিআইজি মিজানসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন একই আদালত।

২০১৯ সালের ২৪ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে ডিআইজি মিজানসহ ৪ জনের বিরুদ্ধে মামলাটি করেন। আসামিদের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৩ কোটি ৭ লাখ ৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ করা হয়। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ