আদালত

‘ফেসবুক ডট কম ডট বিডি’ ব্যবহারে নিষেধাজ্ঞা

‘ফেসবুক ডট কম ডট বিডি’ ব্যবহারে নিষেধাজ্ঞা
‘ফেসবুক ডট কম ডট বিডি’ ব্যবহারে নিষেধাজ্ঞা

বাংলাদেশে ‘ফেসবুক ডট কম ডট বিডি’ নামের ডোমেইনটি ব্যবহারে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সোমবার ঢাকা জেলা ও দায়রা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরী ফেসবুকের করা একটি মামলার প্রথম দিনের শুনানি শেষে এই আদেশ দেন।

একই সঙ্গে ডোমেইনটি রেজিস্ট্রি করা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ বিষয়ে একটি শোকজ নোটিসও দেওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এই নোটিসের জবাব দিতে হবে।

আদালতে ফেসবুকের পক্ষে মামলা করা আইনজীবী ব্যারিস্টার মোকছেদুল ইসলাম বলেন, বাংলাদেশে ফেসবুক ডট কম ডট বিডি নামে ডোমেইনটি স্থায়ীভাবে বন্ধ চেয়ে গত পহেলা ডিসেম্বর ফেসবুক একটি মামলা করে। এই মামলায় ৫০ হাজার ডলার ক্ষতিপূরণও দাবি করা হয়।

তিনি জানান, ওই মামলার শুনানিতে ডোমেইনটি যে প্রতিষ্ঠানটি রেজিস্ট্রেশন করেছে তাকে সেটি প্রাথমিকভাবে ব্যবহার বন্ধ করার আদেশ দেওয়া হয়েছে। এই আদেশের পর মামলাটির বাকি বিচার প্রক্রিয়া চলতে থাকবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ