আদালত

আইনজীবীকে আটকে রাখার অভিযোগ

সিএমএম আদালত চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, বিচারকাজ বন্ধ

সিএমএম আদালত চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, বিচারকাজ বন্ধ
সিএমএম আদালত চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, বিচারকাজ বন্ধ

নির্ধারিত সময়ে শুনানি না করে আইনজীবীকে কাঠগড়ায় আটকে রাখার ঘটনায় ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে বিক্ষোভ করছেন আইনজীবীরা। এ ঘটনায় বিচারকাজ সাময়িক বন্ধ রয়েছে।

আইনজীবীদের অভিযোগ, গতকাল সকালে সিএমএম আদালতের বিচারক মো. আসাদুজ্জামান নূরের আদালতে মামলা করতে যান আইনজীবী রুবেল আহমেদ। প্রথমে পেশকার জানান, সকাল সাড়ে ১০টার দিকে আদালত বসবে। কিন্তু সেসময় আদালত শুরু হয়নি। এরপর ১১টার দিকেও আদালত না বসলে আইনজীবী নির্দিষ্ট সময় জানতে চান।

এর কিছু পর আদালত বসে। তখন মামলার কার্যক্রমের শুরুতেই ওই আইনজীবীর বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ করে পরে শুনানি করার কথা জানান বিচারক। এরপর পুলিশ ওই আইনজীবীকে দুই ঘণ্টা কাঠগড়ায় আটকে রাখে।

এই ঘটনাকে কেন্দ্র করেই প্রতিবাদ ও সংশ্লিষ্ট বিচারকের অপসারণ দাবি করে আজ সকাল থেকে সিএমএম আদালত চত্বরে বিক্ষোভ করছেন আইনজীবীরা। তারা জানান, একজন আইনজীবীকে তার শুনানি না শুনে দুই ঘণ্টা আটকে রাখার ঘটনাটি গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা আদালতের বিচারকাজকে ব্যাহত করবে।

এদিকে, এ ঘটনার কোনো সুরাহা না হওয়া পর্যন্ত আইনজীবীরা প্রতিবাদ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ