আদালত

আদালতে হাজির করা হয়েছে সাঈদীকে

আদালতে হাজির করা হয়েছে সাঈদীকে
আদালতে হাজির করা হয়েছে সাঈদীকে

আয়কর ফাঁকির মামলায় আদালতে হাজির করা হয়েছে জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে।

বুধবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে তাকে হাজির করা হয়।

আজ মামলাটি সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য আছে। মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীই একমাত্র আসামি।

উল্লেখ্য, ২০১১ সালের ১৯ আগস্ট ২ কোটি ২৭ লাখ ৪০ হাজার ১২০ টাকা আয় গোপন করে তার ওপর প্রযোজ্য কর ৫৬ লাখ ৪৬ হাজার ৮১২ টাকা কর ফাঁকির অভিযোগে এনবিআর মামলাটি দায়ের করে। ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর মামলাটি সাঈদীর বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। / রাই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ