আদালত

নথি চুরির মামলায় আইনজীবী কারাগারে

নথি চুরির মামলায় আইনজীবী কারাগারে
নথি চুরির মামলায় আইনজীবী কারাগারে

রাজবাড়ীর অতিরিক্ত জেলা জজ আদালতের একটি মামলার নথি চুরির অভিযোগে করা মামলায় আজ বুধবার দুপুরে এক আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রাজবাড়ীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তারেক মঈনুল ইসলাম ভূইয়া এই আদেশ দেন।

কারাগারে পাঠানো আইনজীবীর নাম সুদীপ্ত গুহ আশীষ। তিনি শহরের সজ্জনকান্দার বাসিন্দা। আইনজীবীসহ মোট তিনজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে সদর থানায় ৩০ অক্টোবর দুপুরে মামলা করা হয়। মামলার ঘটনায় তখন মামলার নথি চুরির অভিযোগ’ শিরোনামে বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়।

অতিরিক্ত জেলা জজ আদালতের বেঞ্চ সহকারী আবদুল ওদুদ খান বাদী হয়ে মামলাটি করেন। মামলার অন্য দুজন আসামি হলেন লক্ষণ কুমার ও মাসুদুর রহমান। মামলার পর ওই উকিল হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিনে ছিলেন। বুধবার তিনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাদী আবদুল ওদুদ খান বলেন, আদালত থেকে মামলার নথি লিখিত আবেদন করে দেখতে হয়। কিন্তু মানবিক কারণে মৌখিক আবেদনের পরিপ্রেক্ষিতে নথি দেখতে দেওয়া হয়। ২৫ অক্টোবর আইনজীবী সুদীপ্ত মামলার নথি দেখতে মৌখিক আবেদন করেন। তাকে নথি সেরেস্তায় বসে নথি দেখতে দেওয়া হয়। এ সময় তার সঙ্গে আদালতের সহকারী লিটন উপস্থিত ছিল। লিটন তার পেশাগত কাজ করছিলেন।

একপর্যায়ে কৌশলে আইনজীবী নথিটি নিয়ে চলে যান। তাকে কক্ষে দেখতে না পেয়ে কক্ষের বাইরে এসে লিটন দেখেন যে তিনি চলে যাচ্ছেন। তাকে ডাকতে ডাকতে পেছনে ছুটতে থাকেন লিটন। কিন্তু আইনজীবী ডাক না শুনে নিজের গাড়িতে করে সেখান থেকে চলে যান।

বাদী আরও বলেন, বিষয়টি তাৎক্ষণিক বারের সভাপতি ও সাধারণ সম্পাদককে জানানো হয়। তারা মুঠোফোনে সুদীপ্ত গুহের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে আইনজীবী সমিতির নেতারা ওই আইনজীবীর বাড়িতে যান। কিন্তু তাকে পাওয়া যায়নি। বিভিন্নভাবে নথি উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ